মতামত যে কারণে ছাত্রলীগ নেতাদের বেতন-ভাতা দেওয়া দরকার মনোজ দে প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, শুরুটা করি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। সময়টা তখন ২০০৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি। প্রথম বর্ষের পুরো সময়টা সাভারে মামার বাসায় থেকে হেমন্ত বাসে আসা-যাওয়া করে কাটিয়ে দিয়েছি। কিন্তু পরীক্ষা সামনে, হলে না উঠলে আর চলছে না। কয়েক দিন হাউস টিউটর আর হল প্রাধ্যক্ষের কাছে বৃথা ঘোরাফেরা চলল। শেষে সহপাঠীরা যাঁরা হলে থাকেন, তাঁদের শরণাপন্ন হলাম। তাঁরা রাজনৈতিক বড় ভাইয়ের মাধ্যমে হলে উঠেছেন। তাঁদের পরামর্শ মেনে দূরসম্পর্কের এক রাজনৈতিক মামার কাছে দরবারে গিয়ে হাজির হলাম। তাঁর কল্যাণে হলে থাকার একটা ব্যবস্থা হলো। পরদিনই বই-বাক্স-পেটরা নিয়ে হলে উঠে গেলাম। কয়েক দিন পরই নতুন মাস। বাড়ি থেকে মানি অর্ডারে মাসের খরচ এল। সন্ধ্যার মধ্যে ফেরত দেওয়ার কথা বলে মামা ধার চাইলেন। আমি সরল মনে দিয়ে দিলাম। সন্ধ্যা পেরিয়ে, দিন, সপ্তাহ, পক্ষকাল পেরিয়ে গেল। কিন্তু ধারশোধের আর নামগন্ধ নেই। মাস শেষের কয়েক দিন তীব্র টানাটানি গেল। নতুন মাস এল। একই ঘটনার পুনরাবৃত্তি। তত দিনে জেনে গেছি, রাজনৈতিক দাদা-মামাদের কেউ কেউ রাজনৈ...